'যেকোনো 'হঠকারী' সিদ্ধান্ত আমেরিকার জন্য অনুশোচনার কারণ হবে'
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর যেকোনো হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো উচিত বলে মার্কিন সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হুমকি দেয়ার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।
গত (বুধবার) মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল তার ভাষায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইরানকে দীর্ঘ মেয়াদি সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের কথা আমেরিকার বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জেনারেল ভোটেলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ (সোমবার) মোহসেন রেজায়ি বলেন, আপনাদের ভালভাবে জেনে রাখা উচিত, ইরান আফগানিস্তান নয় কিংবা ইরাকও নয়। তাই তেহরানের বিরুদ্ধে কোনোরকম হঠকারী সিদ্ধান্ত নেয়া হলে এর জন্য আপনাদেরকে অনুশোচনায় ভোগতে হবে। প্রায় দু'দশক পর্যন্ত আইআরজিসি'র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহসেন রেজায়ি। বর্তমানে তিনি ইরানের নীতি নির্ধারনী পরিষদের সচিব হিসেবে কাজ করছেন।
ভোটেল সম্প্রতি মার্কিন হাউস আর্মড সার্ভিস কমিটিত বলেন, ‘প্রাণঘাতী সহযোগিতা’ প্রদান, ভাড়াটে বাহিনী এবং সাইবার তৎপরতার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে ইরান। সামরিক পন্থা বা অন্য কোনোভাবে ইরানের তৎপরতা নস্যাৎ করে দেয়ার সুযোগ আমেরিকার খোঁজা উচিত বলে সিনেটকে পরামর্শ দেন তিনি।
আমেরিকার এ ভিত্তিহীন অভিযোগকে ইতিহাসের 'পুনরাবৃত্তি' হিসেবে আখ্যায়িত করে রেযায়ি বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজার রাখার উদ্দেশ্যেই পারস্য উপসাগর এবং এ অঞ্চলে ইরান তার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩