‘ইসরাইলের ওপর থেকে দৃষ্টি ফেরাতে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলছে আমেরিকা’
ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ওপর থেকে নজর ফিরিয়ে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করছে আমেরিকা।
মধ্যপ্রাচ্য বিশেষ করে ফিলিস্তিনের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে নিয়োজিত ইরানের দূত গোলাম-আলি খসরু।
মধ্যপ্রাচ্যে গত কয়েক দশক ধরে যে সব সমস্যা দেখা দিয়েছে তা বর্ণবাদী ইসরাইলের অবৈধ দখল থেকে সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি।
দখলদার ইসরাইলের তৎপরতাকে নিন্দা করছেই না আমেরিকা বরং এ তৎপরতাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১৯৪৮ সাল থে এ পর্যন্ত আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল অন্তত ১৪ দফা আগ্রাসন চালিয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিষদের অন্তত ৮৬ প্রস্তাব লঙ্ঘন করেছে বলেও জানান।#
পার্সটুডে/মূসা রেজা/২১