ইরান বিরোধী সন্ত্রাসী হামলার ব্যাপারে পাকিস্তানকে জবাবদিহি করতে হবে: কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন পাকিস্তানের উচিত তার দেশের মাটিতে সন্ত্রাসি গোষ্ঠির উপস্থিতি এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের ব্যাপারে জবাবদিহি করা।
বাহরাম কাসেমি আজ পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের কয়েকজন সীমান্তরক্ষীর শাহাদাতের ঘটনায় শোক ও সমবেদনা জানান। ইরান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
কাসেমি বলেন যেসব দেশ সন্ত্রাস বিরোধী জোটে রয়েছে তাদের জবাবদিহি করতে হবে নিজেদের ভূমিতে সন্ত্রাসী গোষ্ঠিকে প্রতিহত করতে কেন তারা অক্ষম।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি ইরান কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে এই ঘটনার তদন্ত করবে। ইরান মনে করে সন্ত্রাস দমনে আত্মরক্ষার সকল অধিকার ইরানের রয়েছে।
পাকিস্তানের সাথে ইরানের সিস্তান বেলুচিস্তান সীমান্তের জিরো পয়েন্টে গতরাতে এক সন্ত্রাসী হামলায় টহলরত ১০ জন ইরানি সীমান্তরক্ষী শাহাদাত বরণ করে।
একটি তাকফিরি গোষ্ঠি ওই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৭