সিরিয়া বিষয়ক পুতিনের বিশেষ দূতের সাথে সর্বোচ্চ নেতার প্রতিনিধির সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i36954-সিরিয়া_বিষয়ক_পুতিনের_বিশেষ_দূতের_সাথে_সর্বোচ্চ_নেতার_প্রতিনিধির_সাক্ষাৎ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্তিভ ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ১৬:০৮ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত  ল্যাভরেন্তিভ এবং আলী শামাখানি
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত ল্যাভরেন্তিভ এবং আলী শামাখানি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্তিভ ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সিরিয়া বিষয়ক প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্তিভ ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে আজ (বৃহস্পতিবার) সাক্ষাৎ করেন। সিরিয়া সংকটের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে দুই কর্মকর্তা আলোচনা করেন বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।এছাড়া, রাজনৈতিক এবং যুদ্ধ ক্ষেত্রে আরো সমন্বয় প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেন তারা। এছাড়া, যৌথ রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা কর্মকাণ্ড বিষয়ে সিরিয়া এবং রাশিয়ার সাথে উচ্চ সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছেন আলী শামখানি।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান ও রাশিয়া।এছাড়া, দামেস্কের অনুমতি সাপেক্ষে সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে রুশ জঙ্গি বিমান। সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে তেহরান-দামেস্ক-মস্কোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭