জোর-জবরদস্তি সমাধান হতে পারে না: আরব দেশগুলোকে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i39466-জোর_জবরদস্তি_সমাধান_হতে_পারে_না_আরব_দেশগুলোকে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরব দেশগুলোর প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেছেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব কোনোভাবেই সমাধানের মাধ্যম হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী হচ্ছে স্থায়ী, ভূগোল পরিবর্তন করা যায় না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ২১:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরব দেশগুলোর প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেছেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব কোনোভাবেই সমাধানের মাধ্যম হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী হচ্ছে স্থায়ী, ভূগোল পরিবর্তন করা যায় না।

জাওয়াদ জারিফ তার টুইটার পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। এতে তিনি আরো বলেছেন, জোর-জবরদস্তি কোনোভাবেই সমাধানের মাধ্যম হতে পারে না।

এছাড়া, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরপরই জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গে ফোনে কথা বলেন।

কাতারের সঙ্গে সোমবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্পর্ক ছিন্ন করার পর জাওয়াদ জারিফ এসব কথা বলেন। প্রথমে চারটি আরব দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও পরে এতে যোগ দিয়েছে লিবিয়া ও মালদ্বীপ। ইয়েমেনের সৌদিপন্থি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকারও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬