ইরান সীমান্তে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে সৌদি আরব: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i40086-ইরান_সীমান্তে_সন্ত্রাসীদের_মদদ_দিচ্ছে_সৌদি_আরব_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে সন্ত্রাসীদেরকে সৌদি আরব মদদ দিচ্ছে। এ বিষয়ে ইরানের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে সন্ত্রাসীদেরকে সৌদি আরব মদদ দিচ্ছে। এ বিষয়ে ইরানের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে বলে তিনি জানান।

নরওয়ের ‘অসলো ফোরাম’ এ বক্তৃতা দিতে গিয়ে জারিফ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, আদেল আল-জুবায়েরের ওই মন্তব্য সরাসরি হুমকি ও মারাত্মক উসকানি। ইরানের রাজধানী তেহরানের সংসদ ভবন ও ইমাম খামেনীর মাযারে সন্ত্রাসী হামলার দিন সকালে সৌদিমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য ইরানকে শাস্তি পেতে হবে।  এছাড়া, গত মাসে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তারা যুদ্ধকে ইরানের ভেতরে নিয়ে যাবেন।    

জাওয়াদ জারিফ বলেন, ইরান সতর্ক রয়েছে এবং আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, ইরানের পূর্ব ও পশ্চিম সীমান্তে যেসব সন্ত্রাসী গোষ্ঠী তৎপর তাদেরকে মদদ দিচ্ছে সৌদি আরব। এছাড়া, সন্ত্রাসবাদে সৌদি মদদের বিষয়টি আমেরিকা না দেখার ভান করছে বলেও জারিফ অভিযোগ করেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩