ক্ষেপণাস্ত্র হামলা সন্ত্রাসীদের বিরুদ্ধে 'একটি ছোটখাট চপেটাঘাত': বাহরাম কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i40492-ক্ষেপণাস্ত্র_হামলা_সন্ত্রাসীদের_বিরুদ্ধে_'একটি_ছোটখাট_চপেটাঘাত'_বাহরাম_কাসেমি
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের মদদতাদাদের প্রতি একটি 'ছোটখাট থাপ্পর' দেয়া হয়েছে মন্তব্য করেছে ইরান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৯, ২০১৭ ১৪:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাম কাসেমি

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের মদদতাদাদের প্রতি একটি 'ছোটখাট থাপ্পর' দেয়া হয়েছে মন্তব্য করেছে ইরান।

সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের সদরদপ্তরে আইআরজিসি ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাম কাসেমি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা তাদের জন্য সকর্তবার্তা যারা আঞ্চলিক পরিস্থিতির বাস্তবতা এবং নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে উপলব্দি করতে ব্যর্থ হয়েছে। দামেস্ক সরকারের অনুমোদিত এ ক্ষেপণাস্ত্র হামলা দেইর আয জোরে দায়েশের অবস্থানে এবং তাদের সদর দপ্তরে 'কঠিন আঘাত' হেনেছে বলে বলেও উল্লেখ করেন তিনি। বাহরাম কাসেমি বলেন, সন্ত্রাসীরা যেকোনো আকৃতিতে, যেকোনো স্থানে এবং যে অজুহাতেই হামলা করুক না কেন ইরান একে অত্যন্ত ঘৃণ্য চোখেই দেখে আসছে।

নিজেদের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে সুরক্ষা দেয়ার বিষয়টি ইরান কখনোই  হালকাভাবে নেবে না-এই কথা উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন, সন্ত্রাসবাদ, অনিরাপত্তা এবং অস্থিতিশীলতার বিরুদ্ধে ইরান তা সর্ব শক্তি নিয়োগ করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯