শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ইরান সবার জন্য আদর্শ: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/iran-i40648-শরণার্থীদের_আশ্রয়_দেয়ার_ক্ষেত্রে_ইরান_সবার_জন্য_আদর্শ_জাতিসংঘ
ইরানকে বিশ্বের চতুর্থ বৃহত্তম শরণার্থী আশ্রয়দাতা দেশ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার শরণার্থী বিষয় হাইকমিশন ইউএনএইচসিআর’র ইরান বিষয়ক প্রতিনিধি সিভাঙ্কা ধানাপাল্লা এ তথ্য উল্লেখ করে বলেছেন, সম্মানের সঙ্গে শরণার্থীদের আশ্রয় দিয়ে ইরান একটি আদর্শস্থানীয় দেশে পরিণত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৭ ০০:৩৯ Asia/Dhaka
  • সিভাঙ্কা ধানাপাল্লা
    সিভাঙ্কা ধানাপাল্লা

ইরানকে বিশ্বের চতুর্থ বৃহত্তম শরণার্থী আশ্রয়দাতা দেশ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার শরণার্থী বিষয় হাইকমিশন ইউএনএইচসিআর’র ইরান বিষয়ক প্রতিনিধি সিভাঙ্কা ধানাপাল্লা এ তথ্য উল্লেখ করে বলেছেন, সম্মানের সঙ্গে শরণার্থীদের আশ্রয় দিয়ে ইরান একটি আদর্শস্থানীয় দেশে পরিণত হয়েছে।

তিনি বুধবার রাতে ‘বিশ্ব শরণার্থী দিবস’ উপলক্ষে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ নগরীর একটি শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন।  

ধানাপাল্লা বলেন, জাতিসংঘের বাধ্যবাধকতার চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে ইরান শরণার্থীদের সঙ্গে মানবিক আচরণ করছে।  ইরানে অবস্থিত সবগুলো শরণার্থী শিবিরে সাড়ম্বরে দিবসটি পালন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শরণার্থীদের প্রতি তেহরান কতটা সম্মান জানায় তা এ দিবস পালন করা থেকে উপলব্ধি করা যায়।

ইউএনএইচসিআর’র প্রতিনিধি বলেন, শরণার্থীদের শিক্ষা ও চিকিৎসাসহ তাদের জন্য উন্নত জীবন নিশ্চিত করার সব ব্যবস্থা গ্রহণ করেছে ইরান।  দেশটির কর্তৃপক্ষ শরণার্থীদের সঙ্গে নিজ দেশের নাগরিকদের মতোই আচরণ করছে বলে ডানাপাল্লা উল্লেখ করেন। এজন্য তিনি ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২