আমেরিকার শয়তানি স্বভাব বদলায় নি: ইরানি সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i40846-আমেরিকার_শয়তানি_স্বভাব_বদলায়_নি_ইরানি_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সিনেট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার নিন্দা জানিয়েছেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইঙ্গিত দিচ্ছে যে, আমেরিকার শয়তানি স্বভাবে কোনো পরিবর্তন আসে নি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৭ ২০:২৫ Asia/Dhaka
  • ইরানি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সিনেট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার নিন্দা জানিয়েছেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইঙ্গিত দিচ্ছে যে, আমেরিকার শয়তানি স্বভাবে কোনো পরিবর্তন আসে নি।

জেনারেল বাকেরি বলেন, “মার্কিন এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় বরং আমরা গত ৩৮ বছর ধরে নিষেধাজ্ঞার ভেতরেই আছি। যদি কেউ মনে করে থাকেন যে, আমেরিকার স্বভাবে পরিবর্তন এসেছে তাহলে তা মোটেই সঠিক ভাবনা নয়।”

ইরানের সেনাপ্রধান আরো বলেন, আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়ার পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

গত ১৫ জুন মার্কিন সিনেট ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সর্বসম্মতভাবে একটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে। অবশ্য, এ বিল আইনে পরিণত হলে তা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে হবে এবং চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাতে সই করতে হবে। এরইমধ্যে প্রতিনিধি পরিষদের সদস্যরা এ বিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা বিল পাস করতে হলে তা প্রতিনিধি পরিষদ থেকে তুলতে হয়; সিনেট থেকে উত্থাপন করা সংবিধানসম্মত নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪