'ইসলামি বিপ্লব রক্ষার দায়িত্ব পালন করছে আইআরজিসি'
https://parstoday.ir/bn/news/iran-i41002-'ইসলামি_বিপ্লব_রক্ষার_দায়িত্ব_পালন_করছে_আইআরজিসি'
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইসলামি বিপ্লব ও এর অর্জনগুলো রক্ষা করা আইআরজিসির দায়িত্ব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৩:১৬ Asia/Dhaka
  • 'ইসলামি বিপ্লব রক্ষার দায়িত্ব পালন করছে আইআরজিসি'

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইসলামি বিপ্লব ও এর অর্জনগুলো রক্ষা করা আইআরজিসির দায়িত্ব।

তিনি আজ (মঙ্গলবার) দেশ গঠন ও উন্নয়ন বিষয়ক সেমিনারের অবকাশে এ কথা বলেন। জেনারেল জাফারি আরও বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর না করে দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইআরজিসি। এ পর্যন্ত শত শত প্রকল্প সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। আইআরজিসি এসব ক্ষেত্রে সহযোগী না হলে পাশ্চাত্যের অবরোধ মোকাবেলা কঠিন হয়ে পড়তো। 

তিনি বলেন, বিজাতীয়রা সব সময় কেবল নিজেদের স্বার্থই দেখে। এ কারণে তাদেরকে বিশ্বাস করলে কেবল হতাশ হতে হবে। এ সময় তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির ওপর জোর দেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭