মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা লজ্জাজনক শত্রুতা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41202-মার্কিন_ভ্রমণ_নিষেধাজ্ঞা_লজ্জাজনক_শত্রুতা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে লজ্জাজনক শত্রুতার চিত্র তুলে ধরেছে। তিনি বলেন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অনেক দাদী-নানী তার নাতি-নাতনীদের দেখতে যেতে পারছেন না। এটা আমেরিকার অন্ধ শত্রুতা ছাড়া আর কিছু নয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ৩০, ২০১৭ ১২:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে লজ্জাজনক শত্রুতার চিত্র তুলে ধরেছে। তিনি বলেন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অনেক দাদী-নানী তার নাতি-নাতনীদের দেখতে যেতে পারছেন না। এটা আমেরিকার অন্ধ শত্রুতা ছাড়া আর কিছু নয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুসারে, ছয় মুসলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞা আইনের কারণে ইরান, সুদান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদেরকে মার্কিন ভিসা পেতে হলে ওই দেশে বসবাসকারী পরিবারের ঘনিষ্ঠ কোনো লোকজনের সঙ্গে সম্পর্ক অথবা স্কুল কিংবা ব্যবসায়িক সম্পর্ক দেখাতে হবে। তবে এ দেশগুলোর যেসব নাগরিকের কাছে এরইমধ্যে ভিসা রয়েছে তারা আমেরিকা যেতে পারবে।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৭ জানুয়ারি ক্ষমতায় আসার পর ইরাকসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন।  পরে এ তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়া হয়। মার্কিন সরকারের এ পদক্ষেপকে ধর্মীয় বিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০