কাশ্মির ইস্যুতে সর্বোচ্চ নেতার বক্তব্যকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i41628-কাশ্মির_ইস্যুতে_সর্বোচ্চ_নেতার_বক্তব্যকে_স্বাগত_জানিয়েছে_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মুসলিম জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দেয়া সাম্প্রতিক বক্ত্যবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই বক্তব্যে সর্বোচ্চ নেতা কাশ্মিরের জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের বিচারবিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ২১:৪০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মুসলিম জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দেয়া সাম্প্রতিক বক্ত্যবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই বক্তব্যে সর্বোচ্চ নেতা কাশ্মিরের জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের বিচারবিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যকে পাকিস্তান স্বাগত জানায়। তিনি আরো বলেন, কাশ্মির পরিস্থিতিতে সমগ্র মুসলিম উম্মাহ উদ্বিগ্ন।

গত সোমবার সর্বোচ্চ নেতা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের বিচারবিভাগকে প্রয়োজনীয় ও আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করতে হবে। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ-সম্পদ বাজেয়াপ্ত ও সন্ত্রাসবাদের ঘটনা এবং নাইজেরিয়ার শেখ জাকজাকি এবং মিয়ানমার ও কাশ্মিরের মতো ইস্যুতে বিচারবিভাগের উচিত আইনগত সঠিক অবস্থান গ্রহণ করা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭