মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ করছে ইরান এবং তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i41810-মুক্ত_বাণিজ্য_অঞ্চল_গঠনের_লক্ষ্যে_কাজ_করছে_ইরান_এবং_তুরস্ক
ইরান বলেছে, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ করছে তেহরান। তেহরান সফররত তুর্কি অর্থমন্ত্রী নিহাত জেবিকসির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ইরানের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়াজেয়ি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ১৯:৪৪ Asia/Dhaka
  • মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ করছে ইরান এবং তুরস্ক

ইরান বলেছে, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ করছে তেহরান। তেহরান সফররত তুর্কি অর্থমন্ত্রী নিহাত জেবিকসির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ইরানের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়াজেয়ি।

টেরিফ অপসারণ সংক্রান্ত ২০১৫ সালের সমঝোতার ভিত্তিতে ইরান-তুর্কি মুক্ত বাণিজ্য গঠনের  পরিকল্পনা করা হয়েছে বলে জানান ইরানি মন্ত্রী। পারস্পারিক বাণিজ্য বিস্তারের জন্য দেশ দুটির ব্যাংকিং সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপও করেন তিনি। এ ছাড়া, দেশ দুটি  স্ব স্ব মুদ্রা ব্যবহারের পদ্ধতি খতিয়ে দেখতে সম্মত হয়েছে বলে  জানান তিনি।  তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আসন্ন তেহরান সফরের সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান হয়।

ইরানি মন্ত্রী আরো বলেন, তুরস্কের সঙ্গে বাণিজ্য বিস্তারের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে  তেহরান।#  

পার্সটুডে/মূসা রেজা/৯