পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পথ খোলা রেখেছে ইরান: জারিফ
-
সাক্ষাৎকার দিচ্ছেন জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন মারাত্মক আকারে পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ওই সমঝোতা থেকে বেরিয়ে যাবে তার দেশ।
জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত জারিফ মার্কিন ম্যাগাজিন ‘ন্যাশনাল ইন্টারেস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। ওয়াশিংটনের পক্ষ থেকে বার বার এ সমঝোতা লঙ্ঘন সম্পর্কে প্রশ্ন করা হলে জারিফ বলেন, সমঝোতায় এটির বড় ধরনের লঙ্ঘনকে তা বাস্তবায়নে ‘উল্লেখযোগ্য ব্যর্থতা’ বলে অভিহিত করা হয়েছে। সেরকম কিছু ঘটলে ইরান এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত পরমাণু সমঝোতায় উল্লেখিত সবগুলো আইনি পন্থা অবলম্বন করেছে তার দেশ। আমেরিকার পক্ষ থেকে এ সমঝোতা লঙ্ঘনের বিষয়টি এটি বাস্তবায়ন তদারকিতে নিয়োজিত যৌথ কমিশনকে জানিয়েছে তেহরান। ওই কমিশন ব্যবস্থা না নিলে ইরান এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা রেখেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে ইরান যা ২০১৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়। কিন্তু শুরু থেকেই এ সমঝোতা লঙ্ঘন করে এসেছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোরভাবে এ সমঝোতার বিরোধিতা করছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮