নিজ আরোপিত নিষেধাজ্ঞার হাতে বন্দি হয়ে পড়বে আমেরিকা: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, নিজ আরোপিত নিষেধাজ্ঞার হাতে বন্দি হয়ে পড়বে আমেরিকা। নিষেধাজ্ঞা আরোপের নীতি খতিয়ে দেখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন তিনি।
নিউইয়র্কে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সভাপতি রিচার্ড হ্যাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাধারণ ভাবে কোনো ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করা যায় না। নিষেধাজ্ঞা আরোপের চলমান নীতি পরিবর্তন না করলে অচিরেই আমেরিকা নিজ আরোপিত নিষেধাজ্ঞার হাতে বন্দি হয়ে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মানবাধিকারে কথিত লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি কথিত সমর্থনের অজুহাতে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছে মার্কিন সিনেট।
পার্সটুডে/মূসা রেজা/১৮