কালো তালিকাভুক্ত করলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে: আইআরজিসি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i42444-কালো_তালিকাভুক্ত_করলে_আমেরিকাকে_চড়া_মূল্য_দিতে_হবে_আইআরজিসি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি আজ (বুধবার) ইরানের পবিত্র মাশহাদ শহরে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১৯:৫২ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি আজ (বুধবার) ইরানের পবিত্র মাশহাদ শহরে এ কথা বলেছেন।

ইরানের এ কমান্ডার সরাসরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচির ওপর যদি ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করে তাহলে ইরান থেকে মধ্যপ্রাচ্যে এক হাজার কিলোমিটার দূরের মার্কিন সামরিক ঘাঁটিগুলোও অনিরাপদ হয়ে পড়বে।

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির গুরুত্বের কথা তুলে ধরে জেনারেল জাফারি বলেন, যেসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে শত্রু অবস্থানে আঘাত হানতে সক্ষম সেসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। এ সময় তিনি সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের অবস্থানে গত মাসের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার তেহরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া, আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করার পাঁয়তারা করছে। অথচ ইরানের এই বাহিনী ইসলামি বিপ্লব রক্ষার মহান দায়িত্ব পালন করছে। এছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯