আটক ইরানিদের দ্রুত মুক্তি দিতে হবে: আমেরিকাকে তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i42774-আটক_ইরানিদের_দ্রুত_মুক্তি_দিতে_হবে_আমেরিকাকে_তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকদেরকে অবশ্যই দ্রুত মুক্তি দিতে হবে। এর পাশাপাশি আমেরিকায় আটক ইরানি সম্পদ শিগগিরি অবমুক্ত করে দিতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৪, ২০১৭ ২০:০৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ আমোলি সাদেক লারিজানি
    আয়াতুল্লাহ আমোলি সাদেক লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকদেরকে অবশ্যই দ্রুত মুক্তি দিতে হবে। এর পাশাপাশি আমেরিকায় আটক ইরানি সম্পদ শিগগিরি অবমুক্ত করে দিতে হবে।

আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেন, ৪০ বছরপর আমরা মার্কিন কর্মকর্তাদেরকে ইরানের জনগণের অধিকার লঙ্ঘনের বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং আন্তর্জাতিক সমস্ত আইন ও কনভেনশন লঙ্ঘন করে আমেরিকার কুখ্যাত কারাগারগুলোতে যেসব নাগরিক আটক রাখা হয়েছে তাদেরকে অবশ্যই সম্ভাব্য স্বল্পতম সময়ে মুক্তি দিতে হবে। ইরানের বিচারবিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সোমবার এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আমোলি লারিজানি বলেন, বিদেশে সন্ত্রাসবাদ চালানোর ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকা দস্যু ও ডাকাতের মতো ইরানের সম্পদ আটক করে রেখেছে; এসব সম্পদকে অবশ্যই অবমুক্ত করে দিতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪