‘মার্কিন টোপ গিলবে না ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i43066-মার্কিন_টোপ_গিলবে_না_ইরান’
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার উসকানি দিচ্ছে আমেরিকা কিন্তু তেহরান এ সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করবে না।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৯, ২০১৭ ১৩:৫১ Asia/Dhaka
  • হোসেইন নাকাভি হোসেইনি
    হোসেইন নাকাভি হোসেইনি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার উসকানি দিচ্ছে আমেরিকা কিন্তু তেহরান এ সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করবে না।  

আজ (শনিবার) ইরানের একটি বার্তা সংস্থাকে হোসেইন নাকাভি বলেন, “ইরানের সরকার ও জনগণের ওপর চাপ সৃষ্টি করে আমেরিকা এ সমঝোতা থেকে তেহরানের জন্য বের হয়ে যাওয়ার পথ তৈরি করতে চায়। কিন্তু মার্কিন কর্মকর্তাদের এ চক্রান্তের ফাঁদে পা দেবে না ইরান। এ সমঝোতা থেকে বের হলেই তার জন্য আলাদা মূল্য দিতে হবে।”

হোসেইন নাকাভি বলেন, “আমেরিকা এমন একটি দেশ যাকে অনুসরণ করা হলে সে দৌড়াবে কিন্তু আপনি যদি পিছু হটেন তাহলে সে আপনাকে অণুসরণ করতে করতে আপনার দোরগোড়া পর্যন্ত চলে আসবে।”  

গত বৃহস্পতিবার মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে অনুমোদন দিয়েছে। এছাড়া, কৃত্রিম উপগ্রহবাহী রকেট পরীক্ষার পর শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের কয়েকটি কোম্পানির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে।  এ পরিপ্রেক্ষিতে ইরানি গণমাধ্যম আজ জানাচ্ছে যে, মার্কিন শত্রুতামূলক পদেক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য ইরানের জাতীয় সংসদ বিশেষ পরিকল্পনা নিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯