মিয়ানমারে গণহত্যার কারণে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়: ইরান
ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চলছে। গণহত্যার কারণে সেখানে নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
তিনি আজ (রোববার) তার টুইটার পেইজে লিখেছেন, মিয়ানমারের মুসলমানদের জন্য এখন জরুরি ভিত্তিতে মানবিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি মুসলিম দেশগুলোসহ আন্তর্জাতিক সমাজের নিরবতার সমালোচনা করেন।
গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও মিয়ানমারে মুসলমান হত্যার বিষয়ে আন্তর্জাতিক সমাজের নিরবতার সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, মিয়ানমারে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।
প্রায় দুই সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইনে মুসলমানদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। এর ফলে শত শত রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া শত শত ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। জীবন রক্ষায় নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসার সময় মারা গেছে প্রায় অর্ধশত রোহিঙ্গা মুসলমান। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩