রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i45243-রোহিঙ্গাদের_সহায়তায়_এগিয়ে_আসতে_মুসলিম_দেশগুলোর_প্রতি_ইরানের_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরান মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সেখানে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা রোহিঙ্গা ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরে আজ বিবৃতি প্রকাশ করে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

ইসলামি প্রজাতন্ত্র ইরান মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সেখানে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা রোহিঙ্গা ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরে আজ বিবৃতি প্রকাশ করে।

প্রায় দুই সপ্তাহ আগে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী নতুন করে হামলা শুরু করার পর এ পর্যন্ত বহু নিরীহ মুসলমান নিহত এবং হাজার হাজার মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বরাবরের মতো এবারও মিয়ানমারের উগ্র বৌদ্ধদের হাতে রোহিঙ্গা মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছে এবং মুসলিম সরকারগুলোর উদাসীনতা ও অবহেলার কারণে সংখ্যালঘু মুসলমানদের জন্য সেখানে দুর্বিসহ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমানরা সেখানকার স্থানীয় বাসিন্দা হলেও তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সব নাগরিক সুযোগ-সুবিধা ও মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিদিনই শরণার্থী, নিখোঁজ ও মৃতের সংখ্যা বাড়ছে।#

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৪