'মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার পেছনে ইহুদিবাদীদের চক্রান্ত রয়েছে'
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka
তেহরানের জুম্মা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার পেছনে ইহুদিবাদীদের চক্রান্ত রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের বিরুদ্ধে পরিচালিত জাতিগত সংখ্যালঘু নিধনের কঠোর সমালোচনা করেন।
চলমান এ গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ বিশ্বের তথাকথিত মানবাধিকার দাবিদারদের নীরবতাই চক্রান্তের প্রমাণ দিচ্ছে বলেও জানান তিনি। তিনি কঠোর ভাষায় এ চক্রান্তের নিন্দা জানান ।
এ ছাড়া খোতবায় ইয়েমেনে সৌদি অব্যাহত আগ্রাসনের বিষয়েও বক্তব্য দেন তিনি। তিনি বলেন, ইসলামের প্রতি আলে সৌদের বিন্দুমাত্র বিশ্বাস নেই।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ