ইরানের কাছে বিমান বিক্রি বন্ধের জন্য মার্কিন কংগ্রেসে ভোটাভুটি
https://parstoday.ir/bn/news/iran-i45837-ইরানের_কাছে_বিমান_বিক্রি_বন্ধের_জন্য_মার্কিন_কংগ্রেসে_ভোটাভুটি
আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি বন্ধের জন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফলে মার্কিন সরকার ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি করতে পারবে না। অবশ্য, এ প্রস্তাব পাসের বিরুদ্ধে কয়েকজন কংগ্রেসম্যান সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপের ফলে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা দুর্বল হয়ে পড়বে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka
  • ইরান এয়ারের একটি বিমান
    ইরান এয়ারের একটি বিমান

আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি বন্ধের জন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফলে মার্কিন সরকার ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি করতে পারবে না। অবশ্য, এ প্রস্তাব পাসের বিরুদ্ধে কয়েকজন কংগ্রেসম্যান সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপের ফলে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা দুর্বল হয়ে পড়বে।

প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর রিপাবলিকান দলের সদস্য পিটার রোস্কাম বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন বন্ধ না করা পর্যন্ত ইরানের কাছে বিমান বিক্রির সিদ্ধান্ত স্থগিত রাখা দরকার। প্রতিনিধি পরিষদে বিতর্কের সময় রোস্কাম তার ভাষায় বলেন, যাতে আসাদকে আরো বেশি সমর্থন দিতে না পারে সেজন্য ইরানের কাছে পশ্চিমা দেশগুলোর কোনো বিমান বিক্রি করা ঠিক হবে না।

প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই প্রস্তাবের সমালোচনা করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কয়েকজন সদস্য বলেছেন, এর মাধ্যমে আমেরিকার কয়েকটি কোম্পানিকে শাস্তি দেয়া হলো এবং পরমাণু সমঝোতাকে বিপদের মুখে ফেলা হলো। এর মধ্যে রিপাবলিকান দলের আর্ল ব্লুমেনর বলেছেন, ইরানের সঙ্গে সই করা সমঝোতা মেনে চলা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এ সমঝোতাকে মধ্যপ্রাচ্যের অন্যতম উজ্জ্বল ঘটনা বলে মন্তব্য করেন।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশের কাছ থেকে প্রায় ২০০ বিমান কেনার চুক্তি করেছে তেহরান। এরইমধ্যে ফ্রান্সের কাছ থেকে কয়েকটি এয়ারবাস পেয়েছে ইরান কিন্তু বোয়িং বিক্রির বিষয়টি বন্ধ করে দিল মার্কিন প্রতিনিধি পরিষদ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪