আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে স্বনির্ভর করেছে: মার্কিন লেখক
https://parstoday.ir/bn/news/iran-i45965-আমেরিকার_নিষেধাজ্ঞা_ইরানকে_স্বনির্ভর_করেছে_মার্কিন_লেখক
ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞা ইসলামী প্রজাতন্ত্রকে বৃহত্তর স্ব-নির্ভরতা অর্জনে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করেছে। ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:২১ Asia/Dhaka
  • আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে স্বনির্ভর করেছে: মার্কিন লেখক

ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞা ইসলামী প্রজাতন্ত্রকে বৃহত্তর স্ব-নির্ভরতা অর্জনে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করেছে। ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট।

তিনি বলেন, দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অব্যাহত ভাবে চলেছে  কিন্তু ইরানের তাতে কোনোই ক্ষতি হচ্ছে না। সব কিছু বিদেশ থেকে আমদানি করার উপর নির্ভর না করে  বরং তেহরানকে স্বতন্ত্র এবং ইরানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করেছে।

ইরান উন্নত এবং স্বনির্ভর হয়ে উঠছে বলেও জানান তিনি। এ ছাড়া, মার্কিন ডলারের ওপর নির্ভরতার ইতি টানতে রাশিয়া ও চীনকে নিয়ে আন্তর্জাতিক তৎপরতা চালাচ্ছে ইরান। পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নতুন করে সাজানোর চেষ্টাও তেহরান করছে বলে জানান তিনি।

ইরানের ১১ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর এ সব কথা বলেন তিনি। বৃহস্পতিবার নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মূসা রেজা/১৬