আমেরিকার সঙ্গে আলোচনা করে লাভ নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i46367-আমেরিকার_সঙ্গে_আলোচনা_করে_লাভ_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তাতে আলোচনা করে লাভ কোনো নেই; এ ধরনের আলোচনা কোনো ফল বয়ে আনবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৭ ২১:২৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তাতে আলোচনা করে লাভ কোনো নেই; এ ধরনের আলোচনা কোনো ফল বয়ে আনবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের অবকাশে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন জারিফ। তিনি বলেন, “ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন বর্তমান প্রশাসন যে অবস্থান নিয়েছে তাতে বিশ্বের কাছে এ বার্তা যাচ্ছে যে, যেকোনো আলোচনা মূল্যহীন হবে।”

গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা আমেরিকার জন্য ‘বিব্রতকর’। তিনি সবসময় এ চুক্তিকে ‘খারাপ’ ও ‘একপেশে’ বলে আসছেন।  

জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জারিফ কোরিয় উপদ্বীপের চলমান পরিস্থিতি সম্পর্কে বলেন, “আমরা পরমাণু অস্ত্রের উৎপাদন, পরীক্ষা ও মোতায়েনের বিরুদ্ধে। তবে জাপান ও আঞ্চলিক দেশগুলোর বিচক্ষণতা বড়   রকমের সংকট থেকে মুক্তি দিতে পারে।”

বৈঠকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেন এবং বহু দেশের জন্য এ সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২