'সক্ষমতার বিচারে ইরানের স্থলবাহিনী গোটা মধ্যপ্রাচ্যে অপ্রতিদ্বন্দ্বী'
-
ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি
ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, ইরানের স্থলবাহিনীর উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে এবং গোটা মধ্যপ্রাচ্যে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের সেনাবাহিনীর অস্ত্র নির্মাণের ক্ষেত্রে নতুন তিন সাফল্য তুলে ধরতে যেয়ে এ কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, ইরানের প্রতিরক্ষার সক্ষমতার অংশ হিসেবে স্থলবাহিনী এ সফলতা অর্জন করেছে। এরপরও যদি শত্রুরা বোকামি করে তবে ইরানের সশস্ত্রবাহিনী তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।
ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে সব মুসলিম দেশের প্রতিরক্ষা সক্ষমতার নিশ্চয়তা হিসেবে হিসেবে বিবেচিত হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪