ইরানের নারী-পুরুষ, তরুণ, বৃদ্ধ সবাই বিপ্লবী গার্ড বাহিনীর সৈনিক: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সবাই এখন সৈনিক। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুতামূলক বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
গতরাতে এক টুইটার বার্তায় জারিফ আরও বলেন, মধ্যপ্রাচ্যে যারাই সন্ত্রাস ও আগ্রাসনের মোকাবেলা করছে ইরানের জনগণ তাদের পাশে শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও অভিযোগ করেছেন, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না। সেইসঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বলেছেন, ইরান সন্ত্রাসবাদের সহায়ক শক্তি।
ইরাক এবং সিরিয়া সরকারের অনুরোধে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন সমর্থনপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৫