প্রতিরোধমূলক নীতির কারণে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/iran-i47941-প্রতিরোধমূলক_নীতির_কারণে_নিষেধাজ্ঞা_আরোপ_করছে_আমেরিকা_হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, প্রতিরোধমূলক নীতির কারণেই হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। তিনি বলেন, হিজবুল্লাহর কারণেই লেবাননে আরব ও আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র ভেস্তে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১২:৩৭ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, প্রতিরোধমূলক নীতির কারণেই হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। তিনি বলেন, হিজবুল্লাহর কারণেই লেবাননে আরব ও আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র ভেস্তে গেছে।

শেইখ নায়িম কাসেম আরও বলেছেন, হিজবুল্লাহ এখন মার্কিন প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন সরকারের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

হিজবুল্লাহ নেতা বলেন, আমেরিকা হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী হিসেবে অভিযুক্ত করে নিষেধাজ্ঞা আরোপ করছে। কারণ হিজবুল্লাহ ইসরাইলের কবল থেকে লেবাননের ভূখণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে, লেবাননে ফিলিস্তিনিদের জন্য স্থায়ী বসতি স্থাপন করে তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাওয়া পথ বন্ধের পরিকল্পনা ভেস্তে দিয়েছে এবং ফিলিস্তিনকে মুক্ত করার আশা জাগ্রত করেছে।

তিনি বলেন, লেবাননেরও কেউ কেউ আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে খুশি করার জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। তারা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাঙা নৌকা তাদেরকে মুক্তি দিতে পারবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮