গুরুত্বপূর্ণ সফরে তেহরান এসেছেন পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i48205-গুরুত্বপূর্ণ_সফরে_তেহরান_এসেছেন_পাক_সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গুরুত্বপূর্ণ সফরে ইরানে এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন পাক সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তেহরান সফরের সময় তিনি ইরানের সেনাপ্রধান এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ০৬, ২০১৭ ০৯:৪০ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গুরুত্বপূর্ণ সফরে ইরানে এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন পাক সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তেহরান সফরের সময় তিনি ইরানের সেনাপ্রধান এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল (রোববার) জেনারেল বাজওয়াকে বহনকারী বিমানটি তেহরান এসে পৌঁছায়। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটাপন্ন পরিস্থিতিতে এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাক সেনাপ্রধানের সফরের সময় ইরান ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা, অভিন্ন সীমান্তের নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা হবে।

গত মে মাসে ইরানরে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তান সফর করেন এবং সে সময় দু পক্ষ অভিন্ন সীমান্তে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি নিরাপত্তা কমিটি করতে একমত হয়। পাক-ইরান সীমান্তে কয়েকটি উগ্র গোষ্ঠী তৎপর রয়েছে এবং তারা মাঝেমধ্যে ইরানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬