হিজবুল্লাহকে মোকাবিলার শক্তি ইসরাইলের নেই: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i49021-হিজবুল্লাহকে_মোকাবিলার_শক্তি_ইসরাইলের_নেই_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে মোকাবিলার শক্তি দখলদার ইহুদিবাদী ইসরাইলের নেই। আজ (মঙ্গলবার) কোম প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ১৩:১৪ Asia/Dhaka
  • হোসেইন সালামি
    হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে মোকাবিলার শক্তি দখলদার ইহুদিবাদী ইসরাইলের নেই। আজ (মঙ্গলবার) কোম প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইসরাইল নিজেও এটা ভালো করেই জানে যে, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুরু করলে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। 

লেবাননের হিজবুল্লাহর পতাকা

আইআরজিসি'র এই প্রভাবশালী কমান্ডার আরও বলেন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের তরুণরা আজ কুফরি শক্তির বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং তাদের মোকাবিলায় ইসরাইলের পরাজয় নিশ্চিত। 

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, ইসলামের শত্রুরা সিরিয়ায় যুদ্ধ বাধিয়ে দখলদার ইসরাইলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল, কিন্তু ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টের কারণে শত্রুরা মধ্যপ্রাচ্যে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারে নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮