‘ইরানের বিরুদ্ধে আমিরাত-সৌদি-বাহরাইন অক্ষ কৌশলগত ভুল’
https://parstoday.ir/bn/news/iran-i52029-ইরানের_বিরুদ্ধে_আমিরাত_সৌদি_বাহরাইন_অক্ষ_কৌশলগত_ভুল’
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইরানের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ঐক্যবদ্ধ অবস্থানকে কৌশলগত ভুল বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ০৫:৩৭ Asia/Dhaka
  • সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইরানের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ঐক্যবদ্ধ অবস্থানকে কৌশলগত ভুল বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

ওই তিন দেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের অতীতের কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তেহরান।

তিন আরব দেশের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় এ অভিযোগ উত্থাপন করা হলো যখন ইরান পারস্পরিক সম্মান, সদিচ্ছা ও পরস্পরের সর্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এসেছে।

সাদ্দামের কুয়েত আগ্রাসনের সময় আরব দেশগুলোর প্রতি ইরোনের সমর্থনের কথা স্মরণ করিয়ে দেন আব্দুল্লাহিয়ান

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তার টুইটার বার্তায় আরো বলেন, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম যখন কুয়েত দখল করেছিলেন তখন ইরান তার আরব প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়ে কুয়েতকে সমর্থন জানিয়েছিল।

সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের উদ্দেশ করে ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আপনাদেরকে ‘টিস্যু পেপার’ হিসেবে ব্যবহার করছে; কিন্তু আমরা আপনাদের মুসলিম প্রতিবেশী দেশ। এই বাস্তবতা কোনোদিন মুছে যাবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭