পরমাণু সমঝোতা বাতিলে অপচেষ্টা অব্যাহত রেখেছেন ট্রাম্প: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52385-পরমাণু_সমঝোতা_বাতিলে_অপচেষ্টা_অব্যাহত_রেখেছেন_ট্রাম্প_ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতির সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চললেও আমেরিকা এরইমধ্যে এর কোনো কোনো ধারা লঙ্ঘন করেছে। আজ (শুক্রবার) তেহরানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস বা আইসিএপিপি'র সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ১৬:১৪ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতির সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চললেও আমেরিকা এরইমধ্যে এর কোনো কোনো ধারা লঙ্ঘন করেছে। আজ (শুক্রবার) তেহরানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস বা আইসিএপিপি'র সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা প্রথম থেকেই পরমাণু সমঝোতার বিরুদ্ধে শত্রুতা করে আসছে। সমঝোতা বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপচেষ্টার প্রতি নজর রাখতে এশিয়ার রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান। 

আরাকচি বলেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা বাতিল করতে ইউরোপীয় দেশগুলোর সমর্থন চেয়েছে। তিনি বলেন, পরমাণু ইস্যুতে সৃষ্ট কৃত্রিম সংকট সমাধানে ইরান সরকার আলোচনায় যোগ দিয়েছিল। 

মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ অন্য দেশের ক্ষতি করে নিজে আঞ্চলিক শক্তি হওয়ার চেষ্টা করছে এবং যুদ্ধের ক্ষেত্র তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২