লন্ডনে ইরানি দূতাবাসে হামলা: শাস্তির দাবি জানিয়েছে তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i54179-লন্ডনে_ইরানি_দূতাবাসে_হামলা_শাস্তির_দাবি_জানিয়েছে_তেহরান
ব্রিটেনের রাজধানী লনডনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি অপরাধীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ২৩:৪৬ Asia/Dhaka
  • লন্ডনে ইরানি দূতাবাসে হামলা
    লন্ডনে ইরানি দূতাবাসে হামলা

ব্রিটেনের রাজধানী লনডনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি অপরাধীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছেন।

শুক্রবার এ হামলার খবর শোনার পরপরই ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি ইরানি দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দিতে ব্রিটিশ পুলিশের প্রতি আহ্বান জানান। এরমধ্যে কয়েকজন হামলাকারী আটক হয়েছে বলে জানা গেছে।

বাহরাম কাসেমি

আরাকচির প্রতিবাদের পর ব্রিটিশ রাষ্ট্রদূত লন্ডন সরকারের পক্ষে ক্ষমা চান। তিনি বলেছেন, দাঙ্গা পুলিশ দূতাবাস ভবনের ভেতরে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মুখপাত্র বাহরাম কাসেমি এসব কথা জানান।

তিনি ইরানি কূটনীতিকদের রক্ষা এবং হামলাকারীদের দূতাবাসে ঢোকা ঠেকাতে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।  

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপর ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচেই নামিয়ে ফেলে। হামলার সময় ব্রিটিশ পুলিশ দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নি।  ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ এক টুইটার বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০