মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54443-মধ্যপ্রাচ্যকে_অস্ত্রের_বন্যায়_ভাসিয়ে_দিচ্ছে_আমেরিকা_ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে পুঁজি করে আমেরিকা যেভাবে বিশেষ সুবিধা নেয়া চেষ্টা করছে তার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে এবং এসব অস্ত্র যুদ্ধাপরাধীদের হাতে যাচ্ছে।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০১৮ ১৪:২২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে পুঁজি করে আমেরিকা যেভাবে বিশেষ সুবিধা নেয়া চেষ্টা করছে তার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে এবং এসব অস্ত্র যুদ্ধাপরাধীদের হাতে যাচ্ছে।"

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিচার্স ইনস্টিটিউট বা এসআইপিআরআই এক প্রতিবেদনে বলেছে, আমেরিকা গত পাঁচ বছরে অস্ত্র বিক্রির পরিমাণ ২৫ শতাংশ বাড়িয়েছে। এ খবরের প্রতিক্রিয়ায় জারিফ গতকাল (বুধবার) তার নিজের টুইটার বার্তায় আমেরিকার নিন্দা জানান।  

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা গত পাঁচ বছরে যে পরিমাণ অস্ত্র রপ্তানী করেছে তার ৫০ শতাংশ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত সৌদি আরব বিশ্বের দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

এসআইপিআরআই)'র মাধ্যমে প্রকাশিত জ্যামিতিক চিত্র।

জারিফ বলেন, "আমেরিকা তার অস্ত্র বিক্রির অর্ধেক মধ্যপ্রাচ্যে রপ্তানি করেছে। এসব অস্ত্রের বেশিরভাগই এমনসব অনভিজ্ঞ এবং হঠকারী নেতাদের কাছে যাচ্ছে যারা যুদ্ধাপরাধে লিপ্ত রয়েছেন।"

নিজের টুইটার পেইজে জারিফ সৌদি আরব এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমদানি করা অস্ত্রের একটি চিত্র তুলে ধরে বলেন, "এরপরও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ইরানকে অভিযুক্ত করা হচ্ছে। এটা হাস্যকর বটে!"#

পার্সটুডে/বাবুল আখতার/১৫