যুক্তরাষ্ট্রের ‘নতুন মধ্যপ্রাচ্য’ পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে ইরান: ইরাকি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i160648-যুক্তরাষ্ট্রের_নতুন_মধ্যপ্রাচ্য’_পরিকল্পনাকে_ব্যর্থ_করে_দিয়েছে_ইরান_ইরাকি_বিশ্লেষক
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিরোধ এবং তেহরানের বিরুদ্ধে তাদের পরিকল্পনা বাস্তবায়নে অক্ষমতার কথা উল্লেখ করে একজন ইরাকি বিশ্লেষক বলেছেন: ইরানিরা ‘নতুন মধ্যপ্রাচ্য’ প্রকল্পকে ব্যর্থ করে দিয়ে তাদের শক্তি প্রমাণ করেছে এবং দেখিয়েছে যে তারা এমন একটি আঞ্চলিক শক্তি যাকে অবমূল্যায়ন করা উচিত নয়।
(last modified 2026-06-23T12:21:54+00:00 )
জুন ২৩, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • ইরাকি রাজনৈতিক বিশ্লেষক আথির আল-শারা
    ইরাকি রাজনৈতিক বিশ্লেষক আথির আল-শারা

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিরোধ এবং তেহরানের বিরুদ্ধে তাদের পরিকল্পনা বাস্তবায়নে অক্ষমতার কথা উল্লেখ করে একজন ইরাকি বিশ্লেষক বলেছেন: ইরানিরা ‘নতুন মধ্যপ্রাচ্য’ প্রকল্পকে ব্যর্থ করে দিয়ে তাদের শক্তি প্রমাণ করেছে এবং দেখিয়েছে যে তারা এমন একটি আঞ্চলিক শক্তি যাকে অবমূল্যায়ন করা উচিত নয়।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরাকি রাজনৈতিক বিশ্লেষক আথির আল-শারা –‘আল-আহেদ’কে বলেছেন: “যুক্তরাষ্ট্র, তার আকাশপথে শ্রেষ্ঠত্ব এবং রসদ সরবরাহের সক্ষমতার কারণে, আশা করেছিল যে ইরান নতজানু হবে, কিন্তু দেশটির সশস্ত্র বাহিনীর দৃঢ়তা ও সাহসিকতায় তারা হতবাক হয়েছে।

আল-শারা আরও বলেছে: “ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরানীরা অনেক সাফল্য অর্জন করেছে, যার মধ্যে জব্দকৃত সম্পদ মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্তর্ভুক্ত। এবং যুক্তরাষ্ট্র ইরানী জনগণের ইচ্ছাকে সম্মান করতে বাধ্য হয়েছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে ও তাদের সার্বভৌমত্ব মেনে নিয়ে এবং তেহরানের শর্ত অনুযায়ী চুক্তিটি চূড়ান্ত করার দিকে অগ্রসর হয়েছে।

আল-শারা বলেছে: ইরান চূড়ান্ত চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে এবং এটিকে একটি ঐক্যবদ্ধ মঞ্চে পরিণত করতে সফল হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন বাস্তবতার আগমন ঘটিয়েছে।

এর আগে, আরব আল-মুতালা ওয়েবসাইট চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিজয় অর্জন এবং ইসলামাবাদের সহযোগিতায় সমঝোতায় পৌঁছানোর সাফল্যের এক বিশ্লেষণে লিখেছিল যে, এই সাফল্য ইরানকে একটি প্রধান আন্তর্জাতিক শক্তি এবং একটি কেন্দ্রবিন্দু হিসেবে স্বীকৃতি পেতে সাহায্য করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।