ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i54605-ভ্লাদিমির_পুতিনকে_অভিনন্দন_জানালেন_প্রেসিডেন্ট_রুহানি
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আজ (সোমবার) এক অভিনন্দনবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)
    প্রেসিডেন্ট হাসান রুহানি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আজ (সোমবার) এক অভিনন্দনবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক শক্তিশালী হওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরো বেশি জোরদার করতে প্রস্তুত রয়েছে ইরান।

প্রেসিডেন্ট পুতিনের নতুন মেয়াদে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে প্রেসিডেন্ট রুহানি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বলেন, তার নেতৃত্বে রুশ জাতি উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে তেহরান বিশ্বাস করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯