ইরানসহ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ইমাম খোমেনী (রহ)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী
https://parstoday.ir/bn/news/iran-i58406-ইরানসহ_বিশ্বব্যাপী_পালিত_হচ্ছে_ইমাম_খোমেনী_(রহ)_এর_২৯তম_মৃত্যুবার্ষিকী
ইমাম খোমেনী (রহ)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ইরানের আপামর জনগণ এবং বিশ্বব্যাপী ইমাম ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ)-এর মৃত্যুবার্ষিকী পালন করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • ইমাম খোমেনী (রহ)
    ইমাম খোমেনী (রহ)

ইমাম খোমেনী (রহ)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ইরানের আপামর জনগণ এবং বিশ্বব্যাপী ইমাম ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ)-এর মৃত্যুবার্ষিকী পালন করছে।

এ উপলক্ষে আজ আরও পরে ইমামের মাজার কমপ্লেক্স 'বেহেশতে জাহরা'য় আয়োজিত বিশেষ স্মরণ সভায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বক্তব্য রাখবেন।

দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ইমাম-ভক্ত ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্তত ৩০০ বিদেশি সাংবাদিক এই অনুষ্ঠানের খবর করার জন্য ইরান এসেছেন। সর্বোচ্চ নেতার ভাষণের সময় ইরানের সর্ববৃহৎ বিমানবন্দর 'ইমাম খোমেনী (রহ) এয়ারপোর্ট' স্থানীয় সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ইমাম খোমেনির (রহ) মাজার কমপ্লেক্স

১৯৮৯ সালের ৩ জুন রাতে ইমাম খোমেনী (রহ) মৃত্যুবরণ করেন। আমেরিকার ক্রীড়ণক পাহলাভি শাহের বিরুদ্ধে ইসলামি গণজাগরণ গড়ে তুলেছিলেন আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৭৯ সালে তিনি দেশে ফিরে আসেন এবং ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে বিজয় লাভ করে। অপূর্ব এই বিপ্লব বিশ্ববিবেককে মারাত্মকভাবে নাড়া দেয়।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৪