ইরানের বিরুদ্ধে কাউকে ইনজারলিক ঘাঁটি ব্যবহার করতে দেব না: তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i59146-ইরানের_বিরুদ্ধে_কাউকে_ইনজারলিক_ঘাঁটি_ব্যবহার_করতে_দেব_না_তুরস্ক
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো দেশকে ইনজারলিক বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৮ ২০:৩৯ Asia/Dhaka
  • তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো দেশকে ইনজারলিক বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।

তিনি বলেন, ইনজারলিক ঘাঁটি শুধুমাত্র সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য ব্যবহার করতে দেয়া হয়েছে কিন্তু কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়া হবে না।  

তুরস্কের ইনজারলিক ঘাঁটি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে ওয়াশিংটন যদি ইনজারলিক বিমানঘাঁটি ব্যহারের দাবি করে তাহলে তুর্কি সরকার কী করবে- এমন এক প্রশ্নের জবাবে ইলদিরিম এসব কথা বলেছেন।

তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ১৬৬৩ সালে কাসরে শিরিন চুক্তি হওয়ার পর থেকে ইরান ও তুরস্কের মধ্যে কোনো যুদ্ধ হয় নি।

ইনজারলিক ঘাঁটি হচ্ছে তুরস্কের আদানা প্রদেশে অবস্থিত একটি বিমানঘাঁটি এবং সেখানে আমেরিকাসহ কথিত আন্তর্জাতিক জোটের সেনা ও বিমান মোতায়েন রয়েছে। সেখান থেকে সিরিয়ায় তৎপর দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয় বলে ওয়াশিংটন দাবি করে থাকে। তবে দায়েশের বিরুদ্ধে এ জোটের হামলার তেমন কোনা নমুনা আজ পর্যন্ত দেখা যায় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭