সন্ত্রাসীদের হামলায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর ১ সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/iran-i59448-সন্ত্রাসীদের_হামলায়_ইরানি_সীমান্তরক্ষী_বাহিনীর_১_সদস্য_নিহত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ইরাক ভিত্তিক কুর্দি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। আজ রোববার ফার্স সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৮ ১২:৩৩ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের হামলায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর ১ সদস্য নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ইরাক ভিত্তিক কুর্দি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। আজ রোববার ফার্স সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

আজ (রোববার) ভোরে ইরানের পিরানশাহার শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকির কাছে নিরাপত্তা বাহিনী এবং কুর্দি সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে হামলাকারীদের একজন নিহত হয় এবং বাকিরা ইরাকের ভূখণ্ডে পালিয়ে যায়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সংঘর্ষে সেকেন্ড লেফটেন্যান্ট সাইয়্যেদ মোহাম্মদ হাশেমি শহীদ এবং আরেক ব্যক্তি তার পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

ইরাকের স্বায়ত্বশাষিত কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীরা কয়েক দফা ইরানের অভ্যন্তরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করলে ইরান চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে কুর্দি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। গত ৬ মার্চ ইরাকের উত্তরাঞ্চলে একজন কুর্দি কমান্ডার নিহত হওয়ার পর থেকে ইরানের সীমান্ত চৌকিতে হামলা বাড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪