ইরাক-ইরানের অভিন্ন শত্রু হচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i59594-ইরাক_ইরানের_অভিন্ন_শত্রু_হচ্ছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য ও সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা হচ্ছে ইরাক ও ইরানের অভিন্ন শত্রু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৮ ১৭:২৫ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে ইরাকি প্রতিনিধিদলের বৈঠক
    ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে ইরাকি প্রতিনিধিদলের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য ও সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা হচ্ছে ইরাক ও ইরানের অভিন্ন শত্রু।

ইরান সফররত একদল ইরাকি চিন্তাবিদের সঙ্গে এক বৈঠকে ড. বেলায়েতি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ এবং আমেরিকার বাড়তি চাহিদা প্রতিহত করা -এ দুটোই ইরাক ও ইরানের কাছে অভিন্ন বিষয়।

ইরাক ও ইরানের মধ্যে ১২০০ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে, দু দেশের মধ্যে অভিন্ন নীতি রয়েছে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় অভিন্নতার মতো নানা কারণে ইসরাইল এবং আমেরিকাকে তেহরান ও বাগদাদ শত্রু মনে করে। ইরাক-ইরান দু দেশই নিজের স্বাধীনতাকে জোরদার করতে চায়।

আলী আকবর বেলায়েতি বলেন, দু দেশের হাতেই রয়েছে প্রচুর পরিমাণে জ্বালানি এবং কয়েক হাজার বছরের গভীর সাংস্কৃতিক বন্ধন। দেশ দুটির জনগণ ইসলামি সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন ইরানের এ শীর্ষ কর্মকর্তা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬