১০ টন মাদক উদ্ধার করেছে ইরানি পুলিশ
https://parstoday.ir/bn/news/iran-i60487-১০_টন_মাদক_উদ্ধার_করেছে_ইরানি_পুলিশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোরগান প্রদেশের রাজধানী গোলেস্তান থেকে ১০.২ টন মাদক উদ্ধার করেছে পুলিশ। গোলেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাভিদান আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৮ ১৭:৩৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোরগান প্রদেশের রাজধানী গোলেস্তান থেকে ১০.২ টন মাদক উদ্ধার করেছে পুলিশ। গোলেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাভিদান আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফারসি নতুন বছর শুরুর পর থেকে গত চার মাসে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া, মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ২১টি চক্রকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ৪৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। ২১ মার্চ থেকে ইরানে নতুন বছর শুরু হয়।

জেনারেল আলী আকবর জানান, উদ্ধার করা মাদকের মধ্যে সাড়ে ছয় টন আফিম এবং ১.৮ টন গাজা ও ১.৭ টন মর্ফিন। প্রতিবেশী আফগানিস্তান থেকে ইরানের ভেতর দিয়ে প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/৩১