আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
-
শুক্রবার জুমার নামাজে হামলার শিকার আফগান শিয়া মসজিদ
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদিজ শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ওই পাশবিক হামলায় নিহতদে পরিবারবর্গের পাশাপাশি আফগান সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আফগানিস্তানের মসজিদে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আফগানিস্তানের জনগণের মধ্যে বিভেদ ও সংঘাত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশটির ওপর বাইরে থেকে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু আফগান সরকারের দূরদৃষ্টি ও প্রজ্ঞা এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল (শুক্রবার) আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদিজ শহরের একটি শিয়া মসজিদে হামলা চালায় দুই আত্মঘাতী জঙ্গি। তারা প্রথমে মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এক পর্যায়ে তারা নিজেদের কাছে থাকা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এ ভয়াবহ হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে।
এ হামলার কিছুক্ষণ পর তালেবান গোষ্ঠী এতে জড়িত থাকার কথা অস্বীকার করে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ আফগানিস্তানের মসজিদগুলোতে চালানো বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে।
এই জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়া থেকে উৎখাত হয়ে যাওয়ার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সহযোগিতায় আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন