ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i63422-ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞা_মানবে_না_তুরস্ক_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি এমন সময় এ প্রত্যয় ব্যক্ত করলেন যখন মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে আমেরিকার কঠোর হুমকি রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৮ ১৪:০৩ Asia/Dhaka
  • আঙ্কারায় চাভুসওগ্লুর সঙ্গে ওয়ায়েজির সাক্ষাৎ
    আঙ্কারায় চাভুসওগ্লুর সঙ্গে ওয়ায়েজির সাক্ষাৎ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি এমন সময় এ প্রত্যয় ব্যক্ত করলেন যখন মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে আমেরিকার কঠোর হুমকি রয়েছে।

আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বিশেষ প্রতিনিধি মাহমুদ ওয়ায়েজি’র সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা বহুবার বলেছি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আমরা মানব না।”

মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাতের আগে ওয়ায়েজি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট রুহানির একটি বার্তা হস্তান্তর করেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ আগস্ট ইরানের বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ঘোষণা করেছেন। তিনি গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেক বেরিয়ে গিয়ে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন।

প্রেসিডেন্ট রুহানির বিশেষ প্রতিনিধি ওয়ায়েজির সঙ্গে সাক্ষাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান এ সমঝোতায় অটল থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমেরিকা ছাড়া ইরান বিরোধী নিষেধাজ্ঞা আর কোনো দেশ মানবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন