হরমুজ প্রণালীতে কোনো লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে ইরান: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i63907-হরমুজ_প্রণালীতে_কোনো_লঙ্ঘন_হলে_ব্যবস্থা_নেবে_ইরান_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পারস্য উপসোগরের কৌশলগত হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইনের কোনো রকমের লঙ্ঘন হলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ১৬:২৩ Asia/Dhaka
  • ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পারস্য উপসোগরের কৌশলগত হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইনের কোনো রকমের লঙ্ঘন হলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এ বিষয়ে আইআরজিসি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গতকাল (বুধবার) ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আইআরজিসি’র নৌ সেনাদের এক সমাবেশে জেনারেল বাকেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, আইআরজিসি’র নৌ সেনাদের প্রস্তুতি সর্বোচ্চ অবস্থায় রয়েছে। পারস্য উপাসগরে কোনো রকমের ভুল পদক্ষেপ নেয়া হলে শত্রুদেরকে চরম পরিস্থিতির মুখে পড়তে হবে।

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতি

জেনারেল বাকেরি বলেন, আগ্রাসীদেরকে হরমুজ প্রণালীতে পৌঁছানোর আগেই ছত্রভঙ্গ ও হতাশ করে দেয়া হবে। তিনি আরো বলেন, শত্রুরা যদি আইআরজিসি’র নৌ সেনাদের সতর্কতা ও যুদ্ধ-প্রস্তুতি দেখতে চায় তাহলে তাদেরকে একটা সফল, আধুনিক, যোগ্য এবং দৃঢ়চেতা শক্তির মোকাবেলা করতে হবে।

কিছুদিন আগে থেকে মার্কিন কর্মকর্তারা বলছেন, আগামী ৪ নভেম্বর ইরানের তেলের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দেয়া হবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নেমে আসবে। ইরান বলেছে, যদি পারস্য উপসাগর দিয়ে তেহরান তেল বিক্রি করতে না পারে তাহলে অন্য কাউকে তেল বিক্রি করতে দেয়া হবে না।#

পার্সটুডে/এসআইবি/৩০