ইরানের জাতীয় নিরাপত্তা আইআরজিসি'র জন্য রেড লাইন: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i64722-ইরানের_জাতীয়_নিরাপত্তা_আইআরজিসি'র_জন্য_রেড_লাইন_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র প্রমাণ করছে যে ইরানি জাতির নিরাপত্তা আইআরজিসি'র জন্য রেড লাইন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৮ ১৩:০১ Asia/Dhaka
  • আইআরজিসি\'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ
    আইআরজিসি\'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র প্রমাণ করছে যে ইরানি জাতির নিরাপত্তা আইআরজিসি'র জন্য রেড লাইন।

গতকাল (সোমবার) আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার হাজিজাদেহ বলেন, শত্রুদের শিক্ষা দেয়ার জন্য অভিযানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সহায়তা নিয়েছি এই জন্যে তারা যেন সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করে।  

আহওয়াজ শহরের সাম্প্রতিক হামলার জবাবে আইআরজিসি গতকাল (সোমবার) সন্ত্রাসীদের ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার একই দিনে তিনি এ মন্তব্য করলেন।

ব্রিগেডিয়ার হাজিজাদেহ বলেন, 'প্রিয় দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে আইআরজিসি ইরানের জাতীয় নিরাপত্তাকে তাদের জন্য রেড লাইন হিসেবে বিবেচনা করে। পাশাপাশি দেশের সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা বাহিনী শত্রুদের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেয়ার জন্য সব সময় প্রস্তুত আছে।"  

তিনি আরো বলেন, "ইরানি জনগণের ওপর হামলায় সন্ত্রাসীরা গুলি ব্যবহার করেছে। কিন্তু ক্ষেপণাস্ত্র দিয়ে আমরা এর জবাব দিয়েছি। হাজিজাদেহ বলেন, সন্ত্রাসীরা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কারণ আমাদের সর্বোচ্চ নেতা বলেছেন, যদি শত্রুরা আমাদের ওপর একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তাহলে জবাবে আমরা যেন তাদের বিরুদ্ধে পাল্টা হামলায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ি।#

পার্সটুডে/বাবুল আখতার/২