প্যারিসে কথিত হামলার পরিকল্পনা নিয়ে আবার ইরান বিরোধী ষড়যন্ত্র
https://parstoday.ir/bn/news/iran-i64955-প্যারিসে_কথিত_হামলার_পরিকল্পনা_নিয়ে_আবার_ইরান_বিরোধী_ষড়যন্ত্র
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ইরান-বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর সমাবেশে বোমা হামলার পরিকল্পনা করার দায়ে জার্মানিতে একজন ইরানি কূটনীতিককে আটক এবং তাকে বেলজিয়ামের কাছে হস্তান্তরকে তেহরানের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ১৪:১১ Asia/Dhaka

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ইরান-বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর সমাবেশে বোমা হামলার পরিকল্পনা করার দায়ে জার্মানিতে একজন ইরানি কূটনীতিককে আটক এবং তাকে বেলজিয়ামের কাছে হস্তান্তরকে তেহরানের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ইরান-বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর সমাবেশে বোমা হামলার পরিকল্পনা করার দায়ে জার্মানিতে একজন ইরানি কূটনীতিককে আটক এবং তাকে বেলজিয়ামের কাছে হস্তান্তরকে তেহরানের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।

তিন মাসে আগে অনুষ্ঠিত ওই সমাবেশের মাধ্যমে ইরানের কোনো ক্ষতি করতে না পেরে নয়া এ ষড়যন্ত্র শুরু হয়। ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্রান্স কথিত ওই পরিকল্পনার দায়ে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পদ আটক করার দাবি করেছে।

গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যখন দুই ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া সফর করছিলেন তখন ওই সফরের অর্জনকে ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে প্যারিসে বোমা হামলার কথিত পরিকল্পনার কথা প্রকাশ করা হয়। রুহানি এমন সময় ওই সফরে গিয়েছিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির চেষ্টা করছিলেন।

প্যারিসের উপকণ্ঠে মোনাফেকিন গোষ্ঠীর সমাবেশ

সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরান বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা জানায়। প্যারিসে যদি সত্যিই হামলার পরিকল্পনা হয়ে থাকে তবে ইরান এ সংক্রান্ত তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান জাওয়াদ জারিফ।

একথা কারো অজানা নেই যে, মোনাফেকিন গোষ্ঠী হচ্ছে ইরানের ইসলামি শাসনব্যবস্থার বিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং এটি ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছে। তবে অন্য সব সন্ত্রাসী গোষ্ঠীর মতো মোনাফেকিন গোষ্ঠীর ব্যাপারেও ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কিন্তু ইউরোপীয় দেশগুলোতে এই গোষ্ঠীর অবাধ বিচরণ সন্ত্রাসবাদের ব্যাপারে ওই মহাদেশের কথা ও কাজের মধ্যে চরম বৈপরিত্যের প্রমাণ বহন করে।  

মোনাফেকিন গোষ্ঠী বিগত ৪০ বছরে ১৭ হাজার ইরানিকে হত্যা করা সত্ত্বেও ফ্রান্সের মতো কথিত সন্ত্রাস বিরোধী একটি দেশে এই গোষ্ঠী কীভাবে প্রকাশ্যে সমাবেশ করে তা সুস্থ বিবেকবান মানুষের বোধগম্য নয়।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন যখন পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছে তখন প্যারিসে হামলার কথিত পরিকল্পনায় ইরানকে ফাঁসানোর চেষ্টা মোটেও ইতিবাচক নয়। মোনাফেকিন গোষ্ঠীর ফাঁদে পা দিলে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ সাফল্যের মুখ দেখবে না বলে তারা মনে করছেন।

পর্যবেক্ষকরা আরো বলছেন, সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর প্রতি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের স্পষ্ট সমর্থন থাকার পরিপ্রেক্ষিতে এই তিন পক্ষ মিলে তেহরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক নস্যাৎ করার ষড়যন্ত্র এঁটেছে। এ অবস্থায় একমাত্র ইউরোপের সুচিন্তিত ও সতর্ক পদক্ষেপই পারে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১