পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৫ ইরানি সীমান্তরক্ষী
https://parstoday.ir/bn/news/iran-i66046-পাকিস্তান_থেকে_মুক্তি_পেয়ে_দেশে_ফিরলেন_৫_ইরানি_সীমান্তরক্ষী
পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ইরানের পাঁচ সীমান্তরক্ষী। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছেন। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পাঁচ জনকে মুক্ত করা সম্ভব হয়েছে। বাকী সাত জনের মুক্তির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৮ ১২:১০ Asia/Dhaka
  • মুক্তিপ্রাপ্তদের সঙ্গে ইরানি সামরিক কর্মকর্তারা
    মুক্তিপ্রাপ্তদের সঙ্গে ইরানি সামরিক কর্মকর্তারা

পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ইরানের পাঁচ সীমান্তরক্ষী। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছেন। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পাঁচ জনকে মুক্ত করা সম্ভব হয়েছে। বাকী সাত জনের মুক্তির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত মাসে ইরান-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১২ জন ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহৃতদের পাঁচ জনকে গত সপ্তাহে মুক্ত করা সম্ভব হয়েছে।

অপহরণের পর থেকেই সীমান্তরক্ষীদের মুক্তির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সামরিক ও রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে ইরান সরকার। অপহৃতদের মুক্ত করতে ইরান পাকিস্তানকে যৌথ অভিযানেরও প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান সীমান্তে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলার শিকার হয় ইরানি সীমান্তরক্ষীরা। ইরান সরকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পাকিস্তানের প্রতিও আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩