সন্ত্রাসীদের আশ্রয় দেয়া রাজনৈতিক স্বাধীনতার উদহারণ হতে পারে না: ইরান
-
হামিদ বায়েদিনেজাদ
ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ ইরানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইউরোপের দেশগুলোর চরম সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয় দেয়া ইউরোপের রাজনৈতিক স্বাধীনতার উদহারণ হতে পারে না।
গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে বায়েদিনেজাদ এ মন্তব্য করেন। ইউরোপের ভূমিতে কথিত ‘ব্যর্থ সন্ত্রাসী হামলার’ পরিকল্পনার অজুহাত দেখিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ দুই ইরানি নাগরিককে ইউরোপীয় ইউনিয়ন কালো তালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় বায়েদিনেজাদ এসব কথা বললেন।
তিনি সরাসরি অভিযোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে মুজাহিদিনে খালক বা এমকেও’র মতো কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে ইউরোপ। শুধু এমকেও নয় আরো নতুন সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রতিনিধিরা যারা প্রকাশ্যে ইরানের অখণ্ডতা ধ্বংসের চেষ্টা করছে তারাও ইউরোপে নিরাপদ আশ্রয় পাচ্ছে। এসব গোষ্ঠীকে ইরানের ভেতরে মুক্তভাবে সন্ত্রাসী হামলা ও ইসলামি প্রজাতন্ত্রকে বিভক্ত করার পরিকল্পনা তৈরির সুযোগ দেয়া হচ্ছে। ইউরোপের এই নীতিকে ইরানি জনগণ রাজনৈতিক স্বাধীনতা বলে মনে করে না।#
পার্সটুডে/এসআইবি/১০