তেহরানের মিলাদ টাওয়ারে বিশেষ আলোকসজ্জা ও 'আল্লাহু আকবার' ধ্বনি
-
মিলাদ টাওয়ার কমপ্লেক্সে বিশেষ আলোকসজ্জা ও আতশবাজি
ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। তেহরানের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ার, বিভিন্ন মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান ও রাস্তাঘাটে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়।
এছাড়া, গতকাল রাত ৯টায় মানুষজন নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। বাসা-বাড়ির ছাদ, বিপণী বিতান, রাস্তাঘাট ছাড়াও তেহরানের আজাদি টাওয়ার ও মিলাদ টাওয়ার থেকেও ভেসে আসে 'আল্লাহু আকবার' ধ্বনি।

শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আলোকসজ্জা ও আতশবাজি উপভোগ করেন এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।
১৯৭৮ সনের ফেব্রুয়ারী মাসে ইসলামি বিপ্লব যখন চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে তখন ইমাম খোমেনী জাতির প্রতি আদেশ দেন যে, তারা একযোগে 'আল্লাহু আকবার' ধ্বনির মাধ্যমে জালিম সরকারের পতন ঘণ্টা বাজাবে। তাই ইমামের নির্দেশের ১০ ফেব্রুয়ারি রাতে যখন নিজ নিজ বাড়ির ছাদ থেকে 'আল্লাহু আকবার' ধ্বনি তুলে, তখন জালিম সরকারের সর্বশেষ মুহূর্তের অবসান ঘটে। এর পর দিন থেকে সারা ইরানে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন