সৌদি-ইসরাইলি অপরাধজ্ঞে সহযোগিতা করছে অস্ত্র বিক্রেতারা: ইরান
-
ইহুদিবাদী ইসরাইলের হামলায় শহীদ এক শিশুকে নিয়ে প্রতিবাদ করছেন ফিলিস্তিনিরা; এমন শত শত শিশু নিহত হয় ইসরাইলি আগ্রাসনে
ইয়েমেন ও ফিলিস্তিই ভূখণ্ডে নিরাপরাধ লোকজন হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অস্ত্র বিক্রেতা পশ্চিমা দেশগুলো সৌদি ও ইসরাইলের অপরাধযজ্ঞে সহযোগিতা করছে।
জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসমাইল বাগেয়ি গতকাল (বুধবার) মানবাধিকার পরিষদের ৪০তম অধিবেশনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইয়েমেন ও ফিলিস্তিনি জনগণের ওপর সংঘবদ্ধ হত্যাযজ্ঞ মানবতার জন্য লজ্জা। এ কাজে পশ্চিমা অস্ত্র বিক্রেতা দেশগুলো ইসরাইল ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে মদদ দিয়ে যাচ্ছে।
মানবাধিকার রক্ষার নামে বিভিন্ন স্বাধীন দেশের ওপর অহেতুক চাপ সৃষ্টি করার বিরুদ্ধেও কথা বলেন বাগেয়ি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব, বিদেশি আগ্রাসন ও বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়।
ইরানের এ কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জন্য আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশকে দায় নিতে হবে। মধ্যপ্রাচ্যকে এসব দেশ অস্ত্রের গুদাম বানিয়েছে বলেও মন্তব্য করেন ইসমাইল বাগেয়ি। #
পার্সটুডে/এসআইবি/৭