ইরাকে ঐতিহাসিক সফরে ইরানের প্রেসিডেন্ট; সই হবে গুরুত্বপূর্ণ চুক্তি
https://parstoday.ir/bn/news/iran-i68763-ইরাকে_ঐতিহাসিক_সফরে_ইরানের_প্রেসিডেন্ট_সই_হবে_গুরুত্বপূর্ণ_চুক্তি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (সোমবার) থেকে ইরাক সফর শুরু করেছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির আমন্ত্রণে দেশটি সফর করছেন রুহানি। সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৯ ১১:৩৫ Asia/Dhaka
  • হাসান রুহানি
    হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (সোমবার) থেকে ইরাক সফর শুরু করেছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির আমন্ত্রণে দেশটি সফর করছেন রুহানি। সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন।

ইরাকের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক বাগদাদের সঙ্গে মার্কিন বাহিনীর সম্পর্কের মতো নয়।

তিনি আরও বলেন, আমেরিকা এখন গোটা অঞ্চলের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। তারা ইরাক ও সিরিয়াসহ এই অঞ্চলের দেশগুলোর ওপর বোমা ফেলে যেভাবে মানুষ মেরেছে তা ভুলে যাবার মতো নয়। একইসঙ্গে এই অঞ্চলে জনগণের প্রতি ইরানের ভ্রাতৃত্বের কথা সবার মনে থাকবে।

ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম রুহানি ইরাক সফরে গেলেন। এর আগে শনিবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বাগদাদ পৌঁছেছেন ইরানের পরররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি রুহানির সফরকে ঐতিহাসিক ও মর্যাদাকর বলে উল্লেখ করেছেন। এই সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন